চলচ্চিত্র প্রসঙ্গে মেহজাবিন

স্বপন আহমেদের নতুন চলচ্চিত্র ‘পরবাসিনী’ নিয়ে এরই মধ্যে পরিচালক ঘোষণা দিয়েছেন যে, এই ছবিতে একাধিক তারকা শিল্পী পারফর্ম করবেন। এ ছাড়া এই ছবিতে একাধিক অভিনেতা ও অভিনেত্রীর সম্মেলন ঘটানো হবে। তাই ছবিটির গল্প কোনদিকে মোড় নিবে তা নিয়েও গবেষণা চলছে বিস্তর। আর এই গ্যাঁড়াকলে মেহজাবিন অভিনীত প্রথম চলচ্চিত্র ‘পরবাসিনী’ নিয়ে তিনিও বেশ দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। এর আগে একটি দৈনিকের সাক্ষাত্কারে মেহজাবিন বলেছিলেন যে, গল্পের বিষয়টা পুরাপুরি পরিষ্কার না হলে তিনি ছবিটা ছেড়েও দিতে পারেন। উল্লেখ্য, ছবিটি প্রথম দিকে নিরব ও মেহজাবিনের একক নায়ক-নায়িকা হলেও পরিচালক সিদ্ধান্ত বদলে ফেলেন। বর্তমানে মেহজাবিন তার অবস্থান সম্পর্কে বলেন, ‘আপাতত কোনো নতুন ছবিতে কাজ করছি না। কারণ আগে ছবিটির স্ক্রিপ্ট ও আমার গুরুত্ব বুঝে নেব। যাতে আর কোনো ঝামেলা না হয়। তবে ‘পরবাসিনী’র নতুন শুটিং কবে বা এই ছবিতে এর চরিত্র কতটুকু তা পরিচালকই ভালো জানেন।’