পূবালী ব্যাংকের এসএমই খাতে বিনিয়োগ শীর্ষক কর্মশালা

পূবালী ব্যাংক লিঃ, মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এসএমই খাতে অর্থায়ন ও ঋণ ব্যবস্থাপনা ঝুঁকি শীর্ষক কর্মশালা সমপ্রতি মৌলভীবাজার প্রধান শাখায় অনুষ্ঠিত হয়। উপ-মহাব্যবস্থাপক মোঃ মামুন বখ্ত এর সভাপতিত্বে এবং মুখ্য আইন কর্মকর্তা মোঃ আবু তাহের এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ হালিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রধান কার্যালয়ের ঋণ বিভাগের মহাব্যবস্থাপক প্রতীক করিম।