৩০ ফুটবলার নিয়ে চ্যালেঞ্জ কাপের প্রস্তুতি শুরু হবে

এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবলের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন ৫০ খেলোয়াড়ের নাম পাঠিয়েছে এএফসিতে। ৫০ জনের নাম পাঠালেও ৩০ ফুটবলার নিয়ে প্রস্তুতি শুরু হবে। ২০ ফেব্রুয়ারি ঢাকায় আসবেন ডাচ কোচ ডি ক্রুইফ। ১৯ ফেব্রুয়ারি আবাসিক ক্যাম্প শুরু হবে। চ্যালেঞ্জ কাপ ফুটবলে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ মার্চ, ফিলিস্তিনের বিরুদ্ধে। অন্য প্রতিপক্ষ নেপাল ও নর্দান ম্যারিয়ান আইল্যান্ড।