আরিফের গোলে ঈগল স্টারের জয়

গতকাল নেত্রকোনায় প্রাইম ব্যাংক জেলা ফুটবল লিগে তিশা ডায়াগনেস্টিক সেন্টার ৫-০ গোলে বারিদোহা ফুটবল একাদশকে হারিয়েছে। হালিম ২, গোবিন্দ ২, জনি গোল করেন। দিনাজপুরে ঈগল স্টার ক্লাব আরিফের একমাত্র গোলে ইউনাইটেড সাঁওতাল ক্লাবকে হারিয়েছে। যশোরে টিটুর গোলে বিপ্লব শহীদ স্মৃতি একাদশ (১-০) উপশহর ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে। জামালপুরে মুক্তিযোদ্ধা এডভোকেট হাকিম স্টেডিয়ামে সুমন স্মৃতি একাদশ ২-২ গোলে ড্র করেছে শাহজাহান ক্রীড়া চক্রের সাথে। সুমন স্মৃতির জিবলু ও মামুন এবং শাহজাহান ক্রীড়া চক্রের ফারহান ও ফারহাদি গোল করেন।