শহীদ নবী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী, অভিভাবক ও ক্রীড়ামোদী দর্শকদের উপস্থিতিতে গতকাল ব্রাদার্স ইউনিয়ন মাঠে অনুষ্ঠিত হয় শহীদ নবী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ময়নুল হক মন্জু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম নূরুল ফজল বুলবুল। বালক ও বালিকা বিভাগে মোট ৫২টি ইভেন্টে তিন গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।