চট্টগ্রামের দর্শকদের ধন্যবাদ জানান জহুরুল হক অমি

টানা চার ম্যাচে নেতৃত্ব দেয়ার পর কালই দলের সহ-অধিনায়ক হয়ে খেললেন। আর অধিনায়কত্ব ছেড়ে দেয়ার পরের ম্যাচেই দলকে জিতিয়েছেন তিনি। গতকাল বরিশাল বার্নার্স দলের বিপক্ষে নেতৃত্ব দেন কাপুগেদারা। রাজশাহীর জয়ের পেছনে তার অবদানের কথা ভুলে প্রশংসা করেছেন সতীর্থদের। তিনি বলেন, ‘নিজের খেলাটা খেলতে পেরেছি। তাছাড়া জিয়াউর রহমান ও সাপোর্ট দিয়েছে। ফলে ম্যাচ জিতেছি। অধিনায়ক হিসাবে চাপ অনুভব করেছি বলেই ক্যাপ্টেনসি থেকে সরে দাঁড়িয়েছি। এমন সিদ্ধান্ত আমার জন্য ভালো হয়েছে। ম্যাচ জিতার পর আমরা অনেক কনফিডেন্ট। আশা করছি আগামী ম্যাচগুলোতেও আমরা ভালো করবো’। এমএ আজিজ স্টেডিয়ামের উইকেটে এখন রান খরা চলছে। এর কারণ কি জানতে চাইলে অমি বলেন, ‘প্রত্যেক দিন ম্যাচ হচ্ছে, তার কারণে উইকেটের পরিচর্যা হচ্ছে না। ফলে রান খরায় ভুগছে দলগুলো ব্যাটসম্যানদের বিপক্ষে যাচ্ছে উইকেটের আচরণ। ব্যাটসম্যানেরা প্রথমে একটু সুবিধা লাভ করতে পারলেও বেলা গড়ার সাথে সাথে উইকেট ড্রাই হয়ে যাচ্ছে। ফলে বোলারদের সুবিধা হচ্ছে’। ম্যান অব দি ম্যাচ জহুরুল ইসলাম অমি চট্টগ্রামের ছেলে তামিমকেও ধন্যবাদ জানান। চট্টগ্রামের ছেলে হওয়ায় দর্শকরাও রাজশাহীকে গ্যালারিতে বসে সমর্থন দিয়ে গেছে। অমি বলেন, ‘তামিমের কারণেই আমরা ভালো সাপোর্ট পেয়েছি। নিজেদের মাঠে খেলছি বলে মনে হয়েছে’।