প্রথম বিভাগ ক্রিকেটের সুপার লিগ
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৬
প্রথম বিভাগ ক্রিকেটের সুপার লিগ পর্বে গতকাল শনিবার জয় পেয়েছে ইস্কাটন সবুজ সংঘ ও তাসিন হাসিন ক্রিকেট একাডেমি। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পারটেক্স মাত্র ১৭০ রান করে। জবাবে ইস্কাটন সুবজ সংঘ ৪৩.১ ওভারে সাত উইকেট খরচ করে জয় তুলে নেয়।
দিনের অন্য ম্যাচে বিকেএসপি মাঠে আসিফ ইকবাল ও সেজান আহমেদের ফিফটিতে তাসিন হাসিন ক্রিকেট একাডেমি ২৪৯ রান তোলে। জবাবে ম্যাগনাম ক্রিকেটার্স ১৮৭ রানে অলআউট হয়ে যায়। মেহেদী হাসান সর্বোচ্চ ৮৫ রান করেন।
তাসিন হাসিন জয় পায় ৬২ রানে।