সুইডিশ রেডক্রস প্রতিনিধি দল ঢাকায়
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৭
সুইডিশ রেডক্রসের সেক্রেটারি জেনারেল আলরিকা কংস্ট্রসের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কমিউনিটি বেইজড চলমান কার্যক্রম পরিদর্শনে বাংলাদেশ এসেছেন। প্রতিনিধি দল আজ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রকল্প এলাকা পরিদর্শন করবেন। দলটি আগামী ৬ ফেব্রুয়ারি বিকালে হোটেল রয়েল পার্কে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন। এর আগে প্রতিনিধি দলটি সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. এম এস আকবর এমপির সাথে সৌজন্য সাক্ষাত্সহ চলমান প্রকল্প নিয়ে আলোচনা করবেন। প্রতিনিধি দল সুইডিস রেডক্রসের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির তত্ত্বাবধানে যশোর, সাতক্ষীরা, ভোলা ও জামালপুর জেলায় চলমান সমাজভিত্তিক দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং বরগুনা ও পটুয়াখালীতে চলমান বিপদাপন্ন থেকে সহিংসতা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করবেন। -প্রেস বিজ্ঞপ্তি