সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত

সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো ৪ জন। গতকাল বৃহস্পতিবার দেশটির রাজধানী রিয়াদ থেকে ১০০ কিলোমিটার দূরের শহর সাগরাতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। সাগরার প্রবেশ পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় বলে জানা গেছে। গাড়িতে চালকসহ মোট ১৭জন ছিলেন। এর মধ্যে ১১ জন নিহত হওছেন বলে সাগরা জেনারেল হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে। নিহত বাংলাদেশিদের পরিচয় সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। জানা গেছে, আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। তারা হাসপাতালে চিকিত্সাধীন। এছাড়া বাকি দুইজন সামান্য আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিত্সা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।