রাজাপুরে গৃহবধূর লাশ উদ্ধার

রাজাপুর উপজেলার উত্তর আংগারিয়া গ্রামের সৌদি প্রবাসী আ. লতিফ হাওলাদারের মেয়ে এলিজা বেগম (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রাজাপুর থানার পি, এস, আই অমর সিংহ জানান, শুক্রবার দুপুরে মেয়েটির বাবার বাড়ির একটি রুম থেকে ফ্যানের সাথে গলায় ওড়না লাগানো অবস্থায় দরজা ভেঙ্গে উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। জানা গেছে গত ১ বছর পূর্বে উপজেলার বড় কৈবর্তখালী গ্রামের করিম সিকদারের ছেলে রিপন সিকদারের সাথে এলিজার বিবাহ হয়েছিল।