কাশিয়ানীতে অপহূত শিশুসহ অপহরণকারী গ্রেফতার
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৯
গতকাল শুক্রবার রাতে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া বাজার নামক স্থান থেকে অপহূত এক শিশুসহ অপহরণকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ ।
বোয়ালমারী উপজেলার উম্মান নগর গ্রামের রেজাউল ইসলামের ছেলে নাদিয়ার চাঁদ প্রি-ক্যাডেট মাদ্রাসার ৩য় শ্রেণীর ছাত্র আল মামুন(০৮)কে কাশিয়ানী উপজেলার তিতাগ্রামের রওশন মোল্যার ছেলে জামাল মোল্যা(৩০) গত ২৯ জানুয়ারী, মাদ্রাসা থেকে ফেরার পথে অপহরণ করে খুলনা নিয়ে যায় । একদিন পরে মামুনের মা হাসনা হেনার কাছে জামাল ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে । ঐ দিন মামুনের বাবা বাদী হয়ে বোয়ালমারী থানায় অভিযোগ করেন। পুলিশ মোবাইল ফোনের কল লিষ্টের মাধ্যমে ব্যাপক তল্লাসি চালিয়ে বোয়ালমারী থানার এস,আই বিপুল কাশিয়ানী থানা পুলিশের সহযোগীতায় ১ জানুয়ারী কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া নামক স্থান থেকে অপহূত শিশু মামুনসহ অপহরণকারী জামাল মোল্যা কে গ্রেফতার করেছে ।