ডুমুরিয়ায় নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক সভা

নারী নির্যাতন প্রতিরোধ এবং সিডও সনদ বিষয়ক মতবিনিময় সভা গতকাল শনিবার সকালে উপজেলা সদরে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজন করা হয়। বেরসরকারি সংস্থা সুইফটের আয়োজনে এবং স্টেসটুয়ার্ডস ডেভেলপমেন্টের সহযোগিতায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার সুরাইয়া সিদ্দিকা। মত বিনিময় সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, বেসরকারি সংস্থার কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। ধর্মীয় দৃষ্টি মেনে চলে নারী নির্যাতন প্রতিরোধ এবং সিডও সনদের আপত্তি ধারা-২ ও ১৬—১(গ) পরিবর্তন করার পক্ষে সভায় বক্তব্য রাখেন অঞ্জনা বালা বিশ্বাস, সুফিয়া কামাল ফেলো ও নারী নির্যাতন দমন খুলনা আদালতের বিশেষ পি পি এ্যাডভোকেট অলোকা নন্দ দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শোভারানী হালদার, প্রভাষক অনিন্দ সুন্দর মন্ডল, দেব নারায়ণ পাল, বেসরকারি সংস্থার সবিতা রানী মন্ডল, সীমা রায়, রবিউল ইসলাম, বিকাশ মল্লিক ও বাবুল আক্তার প্রমুখ।