করিমগঞ্জে পঁচিশ দোকান ভস্মিভূত
কিশোরগঞ্জ প্রতিনিধি ও করিমগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৯
করিমগঞ্জ উপজেলা সদরে করিমগঞ্জ মধ্যবাজারে গতকাল শনিবার ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। অগ্নিকা্লে ২টি বড় গুদাম ছাড়াও ২৫টি দোকানের মালামাল ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত দোকানগুলির মধ্যে বেশিরভাগ ছিল মুদির দোকান। খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে দমকলবাহিনী ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতির পরিমাণ পাঁচ কোটি টাকা।