স্বরূপকাঠি মেয়র পদে উপ-নির্বাচনে তফসিল ঘোষণা
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩০
স্বরূপকাঠি পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তফসিল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মো. আব্দুর রহমান। ঘোষিত তফসিল অনুযায়ী ৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, মনোনয়নপত্র বাছাই ৭ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ ফেব্রুয়ারি, ভোটগ্রহণ ২৩ ফেব্রুয়ারি। উল্লেখ্য, গত ২৬ নভেম্বর স্বরূপকাঠি পৌর সভার মেয়র মো. দেলোয়ার হোসেন ফারুকের মৃত্যুজনিত কারণে মেয়র পদটি শূন্য হয়।