বনভোজন নিয়ে সংঘর্ষ

বরিশালে উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ছয়জন রিমান্ডে

শায়েস্তাবাদ ইউনিয়নে বনভোজন নিয়ে গত ২৪ জানুয়ারি রাতে সংঘর্ষের ঘটনায় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম হাওলাদার ও তার ৫ সহযোগীর রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গত বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা কাউনিয়া থানার এসআই মুরাদ জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেন। অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল কবির উপজেলা ভাইস চেয়ারম্যান শামীমকে জিজ্ঞাসাবাদ ও অপর ৫ আসামিকে এক দিন করে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার মামলার আসামি বিএনপি কর্মী মিজানুর রহমান, সাইফুল ইসলাম, আরিফুজ্জামান, সাখাওয়াত হোসেন ও মামুনকে কারাগার থেকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়।