করিমগঞ্জে আগুনের লেলিহান শিখা দেখে ব্যবসায়ীর মৃত্যু
কিশোরগঞ্জ প্রতিনিধি ও করিমগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩২
করিমগঞ্জ উপজেলা সদরে করিমগঞ্জ মধ্যবাজারে আগুনের লেলিহান শিখা দেখে হার্টফেল করে মৃত্যুর কোলে ঢলে পড়েন বাজারের ব্যবসায়ী কামাল(২৫)। তার বাড়ি করিমগঞ্জ পৌরসভার বিদ্যানগর গ্রামে। গতকাল শনিবার এই মর্মান্তিক ঘটনা ঘটে। সকাল দশটার দিকে বাজারে আগুন লাগে। কামাল তার মুদির দোকানের মালামাল সরিয়ে এক জায়গায় জড়ো করে। পরে আগুনের লেলিহান শিখা একের পর এক দোকান গ্রাস করছে দেখে সে অসুস্থ বোধ করে। তাকে সঙ্গে সঙ্গে করিমগঞ্জ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।