ফকিরহাটে মায়ের সামনে মারপিট
নয় দিন পর পুত্রের মৃত্যু
চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৩
ফকিরহাটের পল্লী গুড়গুড়িয়া এলাকায় মায়ের সামনেই পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মারাত্মক আহত অছিকুর রহমান অছি (১৮) ৯ দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেছে।
২১ জানুয়ারি ভোর ৫টায় চিতলমারী উপজেলার পার ডুমুরিয়া গ্রামের পোস্টমাষ্টার শেখ আবুল কাশেমের বড় ছেলে অছিকুর রহমান তার মা চাঁদ সুলতানাকে নিয়ে পার্শ্ববর্তী উপজেলা ফকিরহাটের গুড়গুড়িয়া গ্রামের রাজেশ্বর রাজবংশী নামে এক কবিরাজের কাছে আসার পথে সাবেক ইউপি সদস্য নারাই গোলদারের বাড়ীর সামনে এলে ৮/১০ জন মা ও পুত্রের গতিরোধ করে। এসময় সংঘবদ্ধ দলটি পূর্ব শত্রুতার জের ধরে অছিকুরকে হত্যার উদ্দেশ্যে মারপিট শুরু করে। পরে ঢাকা মেডিক্যালে মারা যায় অছিকুর।