কোটচাঁদপুরে একজনকে গলা কেটে হত্যা
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৫
শুক্রবার রাতে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের হরিণদিয়া গ্রামে বিমল কুমার দাস (৫০) নামে এক সেলুন দোকানদারকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত বিমল দাস একই উপজেলার দাসপাড়া গ্রামের পতিরাম দাসের ছেলে।
ঝিনাইদহের পুলিশ সুপার পংকজ ভট্টাচার্য জানান, বিমল কুমার দাস শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে হরিণদিয়া বাজারে নিজ দোকান থেকে বাড়ি ফিরছিলেন। হরিণদিয়া গ্রামের একটি স্কুলের কাছে পৌঁছলে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে স্কুলের পেছনে নিয়ে জবাই করে হত্যা করে। পুলিশ ধারণা করছে কোন পূর্ব শত্রুতার কারণে তাকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে পুলিশ ঝিনাইদহ মর্গে পাঠিয়েছে।