বগুড়ায় হরতালে নিহত মিজানুর জামায়াত করতেন না
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৪
হরতাল চলাকালে গত বৃহস্পতিবার বগুড়ায় নিহত কুমিল্লার তিতাসস্থ উত্তর মানিকনগর গ্রামের আবুল কালামের ছেলে মিজানুর রহমান কখনো জামায়াত করতেন না। গতকাল শনিবার তাকে গ্রামের বাড়িতে দাফন করা হয়। এ সময় মিজানের পরিবারের পক্ষ থেকে জানানো হয়—তিনি কোনো দল করতেন না।
একমাত্র উপার্জনক্ষম মিজানকে হারিয়ে তার পরিবার এখন দিশেহারা। বগুড়া শহর জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছিল মিজানুর রহমান জামায়াতের কর্মী।