মাযহারুল হক বাকীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৪
সাবেক ছাত্রলীগ নেতা এবং প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা সৈয়দ মাযহারুল হক বাকীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সম্প্রতি মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঊনসত্তরের গণঅভ্যুত্থানের নেতা খালেদ মোহাম্মদ আলী। আলোচনা করেন ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক এম এ রশীদ ও আবুল কাশেম। -প্রেস বিজ্ঞপ্তি