বালিয়ার পীর সাহেবের ইন্তেকালে খালেদা জিয়ার শোক

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বালিয়ার পীর এবং ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাওলানা গিয়াসউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এক শোকবাণীতে বেগম জিয়া বলেন, ইসলামী চিন্তাবিদ ও বালিয়ার পীর সাহেব খ্যাত মাওলানা গিয়াসউদ্দিন একজন ধর্মপ্রাণ মানুষ হিসেবে সারাদেশে ছিলেন সবার শ্রদ্ধেয়। বিএনপি চেয়ারপার্সন মাওলানা গিয়াসউদ্দিন এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন। মাওলানা গিয়াসউদ্দিন গতকাল শনিবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। অপর এক শোকবার্তায় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়ক তরিকুল ইসলামও গভীর শোক প্রকাশ এবং সমবেদনা জানান।