আজ এসএসসি পরীক্ষা শুরু

এসএসসি ও সমমানের পরীক্ষা আজ রবিবার থেকে শুরু হতে যাচ্ছে। চলতি বছর সর্বমোট ১০টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৩ লাখ ৩ হাজার ২শ’ ৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষা চলবে ৫ মার্চ পর্যন্ত। এবার ১০টি শিক্ষা-বোর্ডের মধ্যে আটটি সাধারণ বোর্ডের আওতায় এসএসসিতে নয় লাখ ৮৯ হাজার ৮শ’ ১৭ পরীক্ষার্থীর মধ্যে ৪ লাখ ৮৮ হাজার ৪শ’ ৮২ জন ছাত্র এবং ৫ লাখ ১ হাজার ৩শ’ ৩৫ জন ছাত্রী। দাখিল পরীক্ষায় অংশ নেয়া দুই লাখ ২৫ হাজার ২৬ জন শিক্ষার্থীর মধ্যে এক লাখ ১৫ হাজার ৬৬২ জন ছাত্র এবং এক লাখ নয় হাজার ৩৬৪ ছাত্রী। কারিগরি বোর্ডের আওতায় অংশ নেয়া ৮৮ হাজার ৩৬০ শিক্ষার্থীর মধ্যে ৬৪ হাজার ১২৪ ছাত্র এবং ২৪ হাজার ২৩৬ ছাত্রী। মোট ২৭ হাজার ৭৩টি প্রতিষ্ঠান থেকে দুই হাজার ৭৫৮টি কেন্দ্রে এসব পরীক্ষার্থী অংশ নেবে। এছাড়া বিদেশের সাতটি পরীক্ষা কেন্দে অংশ নিচ্ছে ২৯৩ পরীক্ষার্থী।