সম্মুখযুদ্ধে অংশ নিবেন মার্কিন নারী সেনারা
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:০২
সারাবিশ্বের মধ্যে সব থেকে সুসজ্জিত এবং শক্তিধর সেনাবাহিনী হলো আমেরিকার সেনাবাহিনী। কিন্তু সেই বাহিনীর নারী সদস্যরা সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করতে পারেন না। এই অবস্থার পরিবর্তন হতে চলেছে অদূর ভবিষ্যতে। আগে মার্কিন বাহিনীতে নারীদের সম্মুখযুদ্ধে অংশগ্রহণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। আর সম্প্রতি যুদ্ধক্ষেত্রে প্রত্যক্ষ লড়াকু হিসেবে সম্মুখযুদ্ধে অংশগ্রহণে মার্কিন নারী সেনাদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন একথা জানায়। এতে করে হাজার হাজার মার্কিন নারী সেনা সদস্য সামনের সারিতে থেকে প্রথমবারের মত যুদ্ধাভিযানে নেতৃত্ব দিয়ে, নিজেদের অবস্থান প্রমাণ করতে পারবেন। এর পাশাপাশি এলিট কমান্ডো হিসেবে নারী সেনারা মার্কিন সেনাবাহিনীতে কাজ করার সুযোগ পাবেন।
প্রাথমিক পর্যায়ে এ সম্পর্কিত নীতিমালা পরিবর্তন হবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। এই নীতিমালা পরিবর্তনের পরও অবশ্য ২০১৬ সাল পর্যন্ত কিছু বিশেষ পদে নারীদের নিয়োগ স্থগিত রাখার পক্ষে যুক্তি দেখিয়েছেন মার্কিন সামরিক বাহিনী। নারী সেনারা সম্মুখযুদ্ধে নানা ধরনের পদে কিভাবে নিয়োগ পাবেন সে বিষয়ে আগামী মে মাসের ১৫ তারিখের মধ্যে উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তাদের সুপারিশ করতে বলা হয়েছে। এ যাবত্ মার্কিন নারী সেনারা যুদ্ধের সময় সামরিক প্রশাসন, ইন্টেলিজেন্সি, মিলিটারি পুলিশ এবং চিকিত্সার কাজ করে আসছিলেন। উল্লেখ্য, ১৯৯৪ সালে মার্কিন সেনাবাহিনীতে নারীদের সম্মুখযুদ্ধে অংশগ্রহণের উপর এক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। কিন্তু গত বছরের নভেম্বরে সেনাবাহিনীর চার নারী সেনা, এই নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক উল্লেখ করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এই মামলাটির রায়ের ভিত্তিতে সে