জোকস

++ বান্তার ছাতায় ছিদ্র দেখে সান্তা জানতে চাইল ‘কি রে তোর ছাতার এক কোণায় বড় এই ছিদ্র কেন?’ ‘আরে বুদ্ধু! এটাও বুঝলি না? এই ছিদ্রটা আমি ইচ্ছে করেই রেখেছি যেন মাথা থেকে ছাতা না নামিয়েও বৃষ্টি থেমেছে কি না তা বলে দিতে পারি।’—জবাব দিল বান্তা। ++ দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে— প্রথম বন্ধু :আমার স্ত্রী’র স্মৃতিশক্তি দিন দিন আরও জঘন্য হচ্ছে। দ্বিতীয় বন্ধু :কী বলিস! ইদানীং কি কিছুই মনে রাখতে পারছে না নাকি? প্রথম বন্ধু :ঠিক তার উল্টো। আমি কবে কী বলেছি আর কী করেছি তার কোনোটাই সে ভুলছে না! ++ তিন বন্ধু নদীর ধারে বেড়াতে গিয়ে একটা চেরাগ খুঁজে পেল। একটু ঘষতেই বরাবরের মতো চেরাগ থেকে জিন বেরিয়ে বলল, আমি তোমাদের প্রত্যেকের একটা করে ইচ্ছে পূরণ করব। বল কার কী চাই? প্রথম বন্ধু বলল, ‘আমি আমেরিকায় যেতে চাই।’ একটু পরেই সে আমেরিকায় চলে গেল। দ্বিতীয় বন্ধু বলল, ‘আমি জার্মানিতে যেতে চাই।’ সেও একটু পরেই জার্মানি চলে গেল। তৃতীয় বন্ধু বলল, ‘নদীর ধারে বেড়াতে এলাম আর ওরা সবাই চলে গেল। ধুর কিচ্ছু ভালো লাগছে না।’ সে জিনকে বলল, ‘আমি চাই আমার ওই দুই বন্ধু ফিরে আসুক।’ একটু পরেই ওরা আবার ফিরে এল। ++ দাঁতের ডাক্তারের সঙ্গে এক ছোট্ট অনিকের কথা হচ্ছে— ডাক্তার :বাবু, তোমার দাঁতে তো গর্ত হয়ে গেছে। এখন এটাকে কিছু দিয়ে ভর্তি করে না দিলে তোমার দাঁতে এভাবে ব্যথা হতেই থাকবে। তা বলোতো এটাকে আমি কী দিয়ে ফিলিং করে দিলে ভালো হয়? অনিক :আপনি দয়া করে চকোলেট দিয়ে ফিলিং করে দিন!