নুসরাত হত্যা মামলা

দুইজনের ২ দিন এবং তিনজনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রাফী হত্যা মামলায় দুইজনের দুই দিন এবং তিনজনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।  গতকাল বৃহস্পতিবার দুপুরে ফেনী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে নুসরাত জাহান রাফীকে পুড়িয়ে হত্যা মামলায় জাবের এবং শাহাদাত হোসেন শামীমকে পুনরায় ২ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। ইতোপূর্বে উক্ত দুই আসামিকে ৫ দিন করে রিমান্ড দেওয়া হয়।

অপরদিকে ইমরান হোসেন মামুন, ইফতেখার হোসেন রানা ও মহিউদ্দিন শাকিল নামের তিন আসামিকে আদালতে ৭ দিনের রিমান্ড চাইলে রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।