সিদ্ধিরগঞ্জে ট্রাকভর্তি পাটে আগুন
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৯
সিদ্ধিরগঞ্জে একটি পাট ভর্তি ট্রাক আগুনে পুড়ে গেছে। গতকাল রবিবার দুপুর ২টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শান্তিধারা এলাকায় এ ঘটনা ঘটে। ডেমরা ফায়ার সার্ভিস এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায়, নারায়ণগঞ্জ কুমুদিনী গোডাউন থেকে পাট ভর্তি করে ট্রাক ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে নারায়ণগঞ্জ-লিংক রোডের শান্তিধারা এলাকায় পৌঁছে। এসময় ট্রাকের পিছনে আগুন লাগলে চালক ট্রাক থামান। জলন্ত সিগারেট থেকে পাটে আগুন লাগতে পারে বলে ধারনা করা হচ্ছে।