প্রথম বিভাগ ক্রিকেটের সুপার লিগ
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৪
প্রথম বিভাগ ক্রিকেটের সুপার লিগে গতকাল রবিবার জয় পেয়েছে ইন্দিরা রোড ক্রীড়াচক্র ও সিটি ক্লাব। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে নাসুম আহমেদের দুর্দান্ত বোলিংয়ের মুখে পড়ে ইন্দিরা রোড ১৬৭ রান তোলে। নাসুম ২৬ রানে নেন পাঁচ উইকেট। ইন্দিরা রোড ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে ৩ উইকেটের জয় পায়।
সিটি ক্লাব মাঠে আরিফ রেজার ১১৬ রানের উপর ভর করে ৩৩৪ রানের বিশাল স্কোর তোলে সিটি ক্লাব। জবাবে বাংলাদেশ বয়েজ মাত্র ৭৫ রানে গুঁড়িয়ে যায়। মঞ্জুর রশিদ চারটি, সাজেদুল হক তিনটি ও শিপন দুটি উইকেট নেন। সিটি ক্লাব জয় পায় ১৫৯ রানের বড় ব্যবধানে।