জয়ের পথে দক্ষিণ আফ্রিকা
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৫
হার এড়াতে লড়ছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সফরকারী দলটি গতকাল রবিবার তৃতীয় দিনে চা বিরতি পর্যন্ত চার উইকেটে ১০৪ রান তোলে। জয়ের জন্য তাদের এখনো প্রয়োজন ৩৭৬ রান।
জয়ের জন্য ৪৮০ রানের দুরূহ এক লক্ষ্যের তাড়ায় পাকিস্তান এদিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই মোহাম্মদ হাফিজের উইকেটটি হারায়। এরপরে নাসির জামশেদ এবং আসাদ শফিক ৫৭ রানের জুটি গড়ার পরে ব্যক্তিগত ৪৬ রানে বিদায় নেন জামশেদ। চা বিরতির আগেই জ্যাক ক্যালিস এবং মরনে মরকেল আরও দু’টি উইকেট তুলে নিলে পাকিস্তানের রান দাঁড়ায় ৮২/৪। চা বিরতি পর্যন্ত বাকি সময়টা নিরাপদেই পার করেন আসাদ শফিক এবং অধিনায়ক মিসবাহ উল হক। দক্ষিণ আফ্রিকা এর আগে ৩ উইকেটে ২৭৫ রান করে তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে । টেস্টে নিজের পঞ্চদশ শতরান তুলে নিয়ে এবি ডি ভিলিয়ার্স অপরাজিত থাকেন ১০৩ রানে।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ২৫৩ ও ২৭৫/৩। ভিলিয়ার্স ১০৩*,আমলা ৭৪*।
পাকিস্তান: ৪৯ এবং ১০৪/৪(চা বিরতি পর্যন্ত)। মিসবাহ ৮*, শফিক ১৩*।