কাস্টমসের আন্তঃ ক্লাব
ক্রীড়া সম্পন্ন
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৬
বাংলাদেশ কাস্টমস ক্রীড়া পরিষদ আয়োজিত ১৭তম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আন্তঃক্লাব ক্রীড়া প্রতিযোগিতায় দলগতভাবে চট্টগ্রাম কাস্টমস ক্লাব চ্যাম্পিয়ন এবং কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাব-চট্টগ্রাম রানার্সআপ হয়। প্রতিযোগিতায় অন্য ইভেন্টের মধ্যে টেনিস একক ও দ্বৈতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম হোসেন শিরোপা জয় করে ডাবল ক্রাউন লাভ করেন। এছাড়া ভলিবলে চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাব চ্যাম্পিয়ন এবং সিলেট কাস্টমস এন্ড ভ্যাট ক্লাব রানার্সআপ হয়। দিনব্যাপী প্রতিযোগিতায় ৩৩টি ইভেন্টে ২৬টি দলের একশ’ মহিলাসহ আটশ’ প্রতিযোগী অংশ নেন। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।