শ্রীলংকায় বাংলাদেশের দাবাড়ুদের জয়

গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার এবং গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব গতকাল শ্রীলংকায় শুরু হওয়া বিশ্বকাপ দাবার এশিয়ান জোনাল চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে নিজ নিজ খেলায় জিতেছেন। জিয়া শ্রীলংকার কাভিন্ডা আখিলাকে, নিয়াজ প্রিয়াংকারা চামিকে, রাজীব টি,এস,এস, পেইরিজকে এবং রিফাত ত্রিমাভিথারানা রাভিনকে হারিয়েছেন। মহিলা বিভাগে শারমীন সুলতানা শিরিন ও শামীমা আক্তার লিজা প্রথম রাউন্ডের খেলায় জিতেছেন। শিরিন শ্রীলংকার সেনারাথ কাভিনদিকে এবং লিজা শ্রীলংকার জয়াথিলাকা মিহিরানীকে হারান। পুরুষ বিভাগে বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকা হতে ৩৪ জন খেলোয়াড় এবং মহিলা বিভাগে বাংলাদেশ, মালদ্বীপ ও শ্রীলংকার ১২ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।