চন্দনাইশে অগ্নিকাণ্ডে ১৬ বাড়ি ভস্মীভূত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পশ্চিম কানাইমাদারী গ্রামে অগ্নিকাণ্ডে ১৬টি কাঁচা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬০ লক্ষাধিক টাকা হবে বলে ক্ষতিগ্রস্ত লোকজন জানান। এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে ওই গ্রামের মো. নাছিমের রান্না ঘরের চুলা থেকে আগুন লেগে তা পার্শ্ববর্তী কামাল মেম্বার, আবুল কালাম, আলী আকবর, ছিদ্দিক আহাম্মদ, মোখলেছুর রহমান, নূর হোসেন, আবদুল জব্বার, সাইফুদ্দিন, আনোয়ার মিয়া, আনছার উদ্দিন, আহামেদুর রহমান, আবদুল সবুর, মোজাহেরুল ইসলাম, দেলোয়ার হোসেন ও শহীদুল ইসলামের বাড়িতে ছড়িয়ে পড়ে।