চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল

লিগের প্রথম প্লে অফ ম্যাচ শুরু

চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগ শেষ হয়েছে বিশ দিন আগে। কিন্তু লিগ শেষ হলেও লিগের চ্যাম্পিয়ন শীপ এখনও নির্ধারণ করা যায়নি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ, মোহামেডান ব্লুজ ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের মধ্যে পয়েন্ট সমান হয়ে যাওয়ায় তিন দলের মধ্যে প্লে অফ ম্যাচের সিদ্ধান্ত হয়েছে। সে অনুযায়ী আজ বিকালে প্রথম ম্যাচে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র পরস্পরের বিপক্ষে খেলবে। এমএ আজিজ স্টেডিয়ামে লিগের প্রথম প্লে অফ ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৩টায়। এমএ আজিজ স্টেডিয়ামে উত্তেজনার ক্রিকেট বিপিএল আয়োজন উপলক্ষে প্রিমিয়ার ফুটবল লিগের ম্যাচগুলো স্থগিত ঘোষণা করা হয়।