রাজশাহীতে চিকিত্সক ও শিক্ষার্থীদের মানববন্ধন
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৭
ডেন্টাল টেকনোলজিস্টদের ‘চিকিত্সক’ পদবি দেয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহীর ডেন্টাল ইউনিটের চিকিত্সক ও শিক্ষার্থীরা শনিবার থেকে একযোগে কর্মবিরতি শুরু করেছেন। এছাড়া তারা নগরীর সদর হাসপাতাল মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। ‘বিএসসি-ইন-ডেন্টাল টেকনোলজি’ কোর্সকে বিডিএস এবং এমবিবিএস-সমমানের করার প্রতিবাদে তারা উক্ত কর্মসূচি পালন করছে। আন্দোলনকারিরা বলেন, বিডিএস এবং এমবিবিএস দু’টো কোর্সই সমমানের। কিন্তু ‘বিএসসি-ইন-ডেন্টাল টেকনোলজি’ সমমানের নয়। ডেন্টাল টেকনোলজিতে ‘টেকনোলজি সায়েন্স’ নিয়ে পড়ানো হয়। কিন্তু ‘চিকিত্সা’র বিষয়গুলো পড়ানো হয় না।