বাউফল আওয়ামী লীগে পাল্টা কমিটি

দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছে পটুয়াখালীর বাউফল ্উপজেলা আওয়ামী লীগ । দীর্ঘ ৯ বছর পর গত ২২ জানুয়ারি বাউফল আওয়ামী লীগের সম্মেলনে আসম ফিরোজকে সভাপতি ও মোতালেব হাওলাদারকে সাধারণ সম্পাদক ঘোষণা দেয়ার ৯ দিন পর ২ ফেব্রুয়ারি বাউফল ্আওয়ামী লীগের আরেকটি পাল্টা কমিটি বাউফল আওয়ামী লীগের সাবেক দু’বার সাধারণ সম্পাদক জসীমউদ্দিন ফরাজীকে সভাপতি ও বাউফল আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল কামাল পল্টুকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেয়া হয়। বাউফল আওয়ামী লীগের পোড় খাওয়া বর্ষীয়ান নেতা নূরুল হক মৃধার বাসভবন চত্বরে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।