চৌহালীতে আওয়ামী লীগের সম্মেলন

চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রেহাইপুকুরিয়া শহীদ শাহজাহান কবীর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মত্স্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। সভাপতি নির্বাচিত হন আনোয়ার হোসেন ওসমান। সাধারণ সম্পাদক আব্দুল হাই মন্ডল।