রায়পুরায় বিএনপির বিক্ষোভ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে রায়পুরা উপজেলা ও পৌর ছাত্রদল। এসময় উপজেলা ছাত্রদলের সভাপতি খালিদ হাসান নাহিদ মোল্লার সভাপতিত্বে ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল, কেন্দ ীয় যুবদলের সহ-সভাপতি একে নেছার উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, বিএনপি প্রবীণ নেতা মোঃ তাজুল ইসলাম, মোঃ মোজাফর আলী, হযরত আলী ভুঁইয়া, মোঃ ফাইজুর রহমান, মোনায়েম বাবলু, হাফিজ উদ্দিন মোল্লা, ফিরোজ আল মামুন প্রমুখ বক্তৃতা করেন।