আদমদীঘিতে শিশু হত্যা প্রেমিকসহ মা গ্রেফতার
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪২
বগুড়ার আদমদীঘিতে স্কুল ছাত্র শাওনকে অপহরণ করে শ্বাসরোধে হত্যা ঘটনায় পুলিশ আটক নিহতের মা শেফালী বেগম ও কথিত প্রেমিক আব্দুল লতিফকে শনিবার গ্রেফতার দেখানো হয়েছে। আব্দুল লতিফ ওই গ্রামের খবির উদ্দিনের পুত্র।
মামলার তদন্তকারী এস.আই মনিরুল ইসলাম জানান, নিহতের মা শেফালী বেগম পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেন, ঘটনার দিন দুপুরে তার কথিত প্রেমিক আব্দুল লতিফের সাথে নিজ ঘরে অবৈধ মেলামেশা করার সময় তার পুত্র শাওন তা দেখে ফেলে। এর কিছু পর শাওন নিখোঁজ হয়। মায়ের আপত্তিকর ঘটনাটি ফাঁস করে দিতে পারে সে কারণে শিশু শাওনকে অপহরণের পর খুনের শিকার হতে হয়েছে।