দাগনভূঞায় তিন মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ
দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৪
উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত আজিজিয়া সিনিয়র মাদ্রাসা, রাজাপুর মাদ্রাসা, দরবেশের হাট মাদ্রাসা ও দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয় দীর্ঘ ৬/৭ বত্সর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রধান শিক্ষক দিয়ে চলছে। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং প্রশাসনিক কাজে বিঘ্ন ঘটছে। আজিজিয়া সিনিয়র মাদ্রাসার সভাপতি নুরুল হুদা জানান, অবিলম্বে অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়া চলছে। দাগনভূঞা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়াল ইত্তেফাককে জানান, বালিকা বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে দাপ্তরিক কাজে জটিলতার কারণে নিয়োগে বিলম্ব হচ্ছে।