শিক্ষার্থীদের ফলাফল খারাপ
কালিয়াকৈরের পাঁচ শিক্ষকের বেতন বন্ধ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৫
গত জেএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা ফলাফল খারাপ করায় গোলামনবী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষকের বেতন বন্ধ করে দিয়েছে বিদ্যালয় পরিচালনা কমিটি। বিদ্যালয় সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের ১৩৬ জন শিক্ষার্থী গত জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে ১১১ জন বিভিন্ন গ্রেডে পাস করলেও ২৫ জন শিক্ষার্থী ফেল করে। ২৫ জন শিক্ষার্থী ফেল করায় গত ১ জানুয়ারি ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট আকম মোজাম্মেল হক। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ময়ছের আলী এ বিষয়ে কথা বলতে রাজি হননি।