তদন্ত চলবে নিজ
গতিতে :দুদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৯
দুর্নীতি দমন কমিশনের(দুদক) চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, সরকার বিশ্বব্যাংকের ঋণ না নিলেও দুদক মামলা তদন্তে কোন শৈথিল্য দেখাবে না। ষড়যন্ত্রে অংশ নেয়া কাউকে ছাড় দেয়া হবে না। দুদকের অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ার পরই মামলা দায়ের করা হয়েছে। মামলা তার নিজস্ব গতিতেই চলবে, এটি প্রত্যাহারের সুযোগ নেই। কমিশন মামলা তদন্তে কানাডা এবং বিশ্বব্যাংকের সঙ্গে যে কাজগুলো করছে তা অব্যাহত থাকবে। বিশ্বব্যাংকের অর্থায়নের সঙ্গে দুদকের কোনো সম্পর্ক নেই। এসব বিষয় মামলার ওপর কোনো প্রভাব ফেলবে না। গতকাল রবিবার বিকালে দুর্নীতি দমন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চেয়ারম্যান একথা বলেন।
উল্লেখ্য, ৩১ জানুয়ারি সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংককে জানিয়েছে, পদ্মা সেতুর বিষয়ে তারা আর সহায়তা চাইছে না। একই সঙ্গে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের তদন্ত প্রক্রিয়া অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।