সাবেক অর্থমন্ত্রী ড. এ আর মল্লিকের মৃত্যুবার্ষিকী

আজ ৪ঠা ফেব্রুয়ারী বিশিষ্ট শিক্ষাবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য, ১৯৭১ সালে গঠিত লিবারেশন কাউন্সিল অব ইন্টেলিজেন্সিয়ার সভাপতি, বাংলাদেশ সরকারের প্রথম শিক্ষা সচিব, ভারতে প্রথম রাষ্ট্রদূত, প্রথম টেকনোক্র্যাট অর্থমন্ত্রী ও এডিবির নির্বাচিত চেয়ারম্যান ড. এ আর মল্লিকের ১৬তম মৃত্যুবার্ষিকী। বাংলা একাডেমী গত বছর ফেব্রুয়ারিতে তাঁর স্মরণে দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের লেখা রচনাবলি, ছবি ও বক্তৃতা নিয়ে “ড. এ আর মল্লিক স্মারক” গ্রন্থ প্রকাশ করেছে। দিনটি উপলক্ষে নিজ গ্রাম রাজাপুর (ধামরাই) আলোচনা সভা, মিলাদ মাহফিল ও ঢাকার ভাষানটেক এতিমখানায় খাদ্য বিতরণ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হচ্ছে।