দুপচাঁচিয়ার ইত্তেফাক সংবাদদাতা স্বপন কুমার প্রামাণিকের পরলোকগমন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বিশিষ্ট সাংবাদিক, দুপচাঁচিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, স্থানীয় জে কে ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক স্বপন কুমার প্রামাণিক দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করে রবিবার দুপুরে তালোড়াস্থ নিজ বাসভবনে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, বহু আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন তিনি দৈনিক ইত্তেফাক ও দৈনিক করতোয়া উপজেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক ইত্তেফাক ও দৈনিক আজকালের খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন। এইদিন বিকালে তালোড়া দুর্গাদহ শ্মশানে তার শব দাহ করা হয়। এদিকে দুপচাঁচিয়া বিশিষ্টজনরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।