সোনারগাঁওয়ে পোল্ট্রি খামারিদের সচেতনতামূলক সভা সম্প্রতি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সোনারগাঁওয়ের বিভিন্ন অঞ্চলের পোল্ট্রি খামারিরা অংশগ্রহণ করেন। সোনারগাঁ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জহিরুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ‘আনোয়ার সিমেন্ট শীট’-এর লাইভ স্টক এক্সপার্ট ডা. বিনয় কুমার সরকার, বিশেষ অতিথি ছিলেন লাইভ স্টক অফিসার স্বপন বসু, সোনারগাঁ পোল্টি অ্যাসোসিয়েশনের সহ সভাপতি আমিনুল ইসলাম আমান প্রমুখ। সভায় বক্তারা পোল্ট্রি শিল্প সম্প্রসারণে বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরে সেগুলো নিরসনের জন্য খামারিদের পরামর্শ দেন।