দ্বাদশ রাশির পূর্বাভাস

আজ ২৩ মাঘ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২৩ রবিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৪৯ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৫১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা ৪ ও ৫। শুভবার:রবি ও বুধবার। শুভরত্ন:পান্না ও গার্নেট। প্রকৃতিগতভাবে আপনি:অনুসন্ধিত্সু। মানুষকে সহজেই বুঝতে পারেন। সহজেই অন্যকে প্রভাবিত করতে পারেন। জটিল রহস্যের জাল উদঘাটন করতেও আপনার কোন বেগ পেতে হয় না। তবুও আপনি নেপথ্যে থেকে কাজ করতে চান। আপনার স্মরণশক্তি প্রখর। আত্মসমাহিত হওয়া সত্ত্বেও আপনি সহজে হতাশ হয়ে পড়েন। জীবনে সাফল্য লাভের জন্য আপনার প্রচুর উত্সাহ ও প্রশংসা প্রয়োজন। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: প্রকাশক মোতাহার হোসেন সিদ্দিকী, সাংবাদিক হাসান সাঈদ, কূটনৈতিক আদলাই স্টিভেনসন, এমএ মোহাইমেন, এহসান চৌধুরী। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ বিরোধীপক্ষ তত্পর হয়ে উঠবে। শত্রুতা সম্পর্কে সতর্ক থাকুন। প্রণয় বাধাগ্রস্ত হতে পারে। আর্থিক ব্যাপারে নতুন পরিকল্পনা নিয়ে এগুতে চেষ্টা করুন। সাফল্য থাকতে পারে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ কোন আত্মীয়ের জন্য দুশ্চিন্তা দেখা দিতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। কৃষিজীবীদের জন্য দিনটি শুভ নয়। দুর্ভাবনার কারণ ঘটতে পারে। আজ অনাহুত অতিথিকে প্রশ্রয় দেবেন না। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পাওনা টাকা আদায় হতে পারে। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ অহেতুক ঝামেলায় জড়াতে পারেন। সতর্কতা অবলম্বন করুন। অন্যথায় কোনো বদনামের সম্মুখীন হতে পারেন। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ নয়। কোনো ধরনের সমস্যার উদ্ভব হতে পারে। চিন্তা-ভাবনা করে মোকাবিলা করুন। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ বিপরীত লিঙ্গের কারো প্রতি আকৃষ্ট হতে পারেন। এক্ষেত্রে নিজের দুর্বলতা প্রকাশ না করলেই ভালো করবেন। অংশীদারী ব্যবসায় ঝামেলা হতে পারে। পার্টনারের সাথে বিরোধ এড়িয়ে চলুন। নতুন বিনিয়োগে সতর্ক থাকুন। রাজনীতিবিদদের জন্য জনসংযোগ শুভ। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। সতর্কতার সাথে কাজ করুন। অন্যথায় অনুশোচনা হতে পারে। অধীনস্থদের উপর নির্ভর করা ঠিক হবে না। কর্মচারীদের অসহযোগিতার জন্য কাজ শেষ করা কঠিন হবে। বিরক্ত হলেও ধৈর্য হারানো ঠিক হবে না। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ কর্মস্থলে অনভিপ্রেত পরিস্থিতির উদ্ভব হতে পারে। কারো পক্ষপাতমূলক আচরণে ক্ষুব্ধ হতে পারেন। সংযম বজায় রাখুন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। ফলে পারিবারিক শান্তি নষ্ট হতে পারে। শরীর ভালো নাও যেতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। আজ ভালো কোনো খবর পেতে পারেন। পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পেতে পারেন। প্রাতিষ্ঠানিক কাজে বাইরে যেতে হতে পারে। আজ কোন ঝুঁকি নেয়া ঠিক হবে না। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। উচ্চশিক্ষার্থে বিদেশ যাওয়ার সুযোগ পেতে পারেন। প্রবাস আনন্দদায়ক হবে। আবেক সংযত রাখার চেষ্টা করুন। আবেগপ্রসূত কোনো কাজ করবেন না। তাতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা আছে। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। আর্থিক কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। পিতা-পিতৃস্থানীয় কারো সাথে মতানৈক্য দেখা দিতে পারে। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ পরোপকারের মনোবৃত্তি সংযত করুন। নইলে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। মিতব্যয়ী হতে পারলে সঞ্চয়ের প্রচেষ্টা সফল হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। অনুকূল কোনো খবর পেতে পারেন। প্রাপ্য তথ্যের উপর নির্ভর করতে পারেন। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ বুদ্ধিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কাজকর্মে অগ্রগতি আশা করতে পারেন। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে ভালো করবেন। সন্তানদের জন্য কোনো কারণে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। সন্তানের স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকুন। কেউ আজ আপনার সরলতার সুযোগ নিতে পারে। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ ব্যস্ততা বৃদ্ধি পাবে। অতিরিক্ত ব্যস্ততার জন্য ফ্যামিলিতে খুব একটা সময় দিতে পারবেন না। নৈনন্দিন কাজকর্মে অগ্রগতি আশা করা যায়। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। নতুন কোনো ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণ করতে পারেন।