শিশুদের জন্য অ্যাশের কোটি রুপি দান
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:২৮
সব দেশের তারকারাই নিজেদেরকে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের সঙ্গে জড়িত রাখেন। তার ধারাবাহিকতায় বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রাইও একাধিক সামাজিক উন্নয়নমূলক কাজে নিজেকে জড়িত রেখেছেন। ‘সাপোর্ট মাই স্কুল’ শীর্ষক এক উন্নয়নমূলক ক্যাম্পেইনে সম্প্রতি ভারতের ২৭২টি বিদ্যালয়ের জন্য ১৩.৬ কোটি রুপি দান করেছেন ঐশ্বরিয়া রাই ও বিশ্বখ্যাত ক্রিকেটার শচীন টেন্ডুলকার। অ্যাশ বলেন, ‘একজন মা হিসেবে আমি বুঝি সন্তানদেরকে বেড়ে উঠার জন্য সঠিক সহযোগিতা সঠিক সময়ের প্রয়োজন। আর সে কাজটা করতেই এগিয়ে এলাম।’