নতুন গেটআপে আসিফ

এ দেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ গত দুই বছরে একাধিকবার নিজের গেটআপ বদলেছেন। মাঝে একবার সব চুল ফেলে দিয়েছিলেন, এভাবে চলে কিছুদিন। তারপর আবার চলে আসেন আগের গেটআপে। এবার আসিফ নিজেকে তুলে ধরলেন আরও একটি নতুন গেটআপ। চুল একটু বড় বড় আর ফ্রেঞ্চ কাট দাড়ি-গোঁফ রেখেছেন তিনি। উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর আসিফ আবারও ফিল্মের প্লে-ব্যাক, স্টেজ শো, লাইভ শো এবং অ্যালবামের কাজে ফিরেছেন। নিজের বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে আফিস বলেন, ‘আসলে খুব বেশি ব্যস্ত বললে ভুল হবে। ভ্যালেন্টাইনে একটা শো আছে। এটা রেগুলার শো। কয়েকটি ফিল্মের জন্য ৪টি গানের প্লে-ব্যাক করলাম কিছুদিন হলো। এবার নিজের সলো অ্যালবামের কাজটা করছি। এ মাসের মধ্যেই ট্র্যাক নামাবো এবং ভয়েস দেব। আগামী এপ্রিলের দিকে সলো অ্যালবামটি প্রকাশের ইচ্ছে আছে। এই তো নিজের ব্যস্ততা, আর বাকি ব্যস্ততা সামাজিকতা আর পরিবার নিয়ে।’