সিদ্ধিরগঞ্জের পাঠানটুলীতে অবস্থিত এইচএন অ্যাপারেলস নামক একটি গার্মেন্টসে গত ২৫ এপ্রিল হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে জৈনপুরী পীর সাহেব এনায়েত উল্লাহ আব্বাসীর ভাই নেয়ামত উল্লাহ আব্বাসীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলী এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় অস্ত্র ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এদিকে অস্ত্র নিয়ে জঙ্গি আদলে তোলা নেয়ামত উল্লাহ আব্বাসীর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তার বিরুদ্ধে উঠা জঙ্গি সম্পৃক্ততার অভিযোগও খতিয়ে দেখছে পুলিশ।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।