জন্মদিন
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৩০
অভিষেক বচ্চন :বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের সন্তান। ১৯৭৬ সালের এই দিনে তার জন্ম। অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালনাও করেছেন। ২০০০ সালে তিনি বলিউডে অভিনয় শুরু করেন। তার ঝুলিতে অর্ধ শতাধিক ছবি রয়েছে। তার মধ্যে ‘কুচ না কাহো’, ‘ব্লাফ মাস্টার’, ‘ধুম’, ‘ধুম-টু’, ‘বান্টি অর বাবলি’, ‘সরকার’, ‘দাস’, ‘লাগা চুনরি মে দাগ’, ‘পা’, ‘দিল্লি-৬’, ‘রাবন’, ‘খেলে হাম জি জান সে’ ও ‘গেম’, ‘প্লেয়ারস’, ‘বল বচ্চন’ উল্লেখযোগ্য। খুব শীঘ্রই তার অভিনীত ‘রাস্তে’, ‘ধুম থ্রি’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিটি মুক্তি পাবে।