গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৩৭
অ্যাথলেটিক্সের দুনিয়ায় ফি বছরই বিশ্বের নানা প্রান্তে আয়োজন করা হচ্ছে নানা ধরনের ম্যারাথন দৌড় প্রতিযোগিতার। তবে ২০০৪ সালের ১৭ অক্টোবর চীনের অ্যাথলেট জু ঝেনজুন ম্যারাথন দৌড়ের যে রেকর্ডটি গড়েছিলেন তা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেননি। সেদিন বেইজিং ইন্টারন্যাশনাল ম্যারাথন প্রতিযোগিতায় ৩ ঘণ্টা ৪৩ মিনিট ৩৯ সেকেন্ডে ২৬.২ মাইল দীর্ঘ ম্যারাথন শেষ করে এই রেকর্ড গড়েন জু ঝেনজুন। বিশ্ব অ্যাথলেটিক্সে এর চেয়ে অনেক কম সময়ে ২৬ মাইল বা তার বেশি দূরত্বের ম্যারাথন শেষ করার কৃতিত্ব থাকলেও ঝেনজুনের স্বকীয়তার জায়গাটি হলো, ম্যারাথন দৌড়ের পুরো পথটি তিনি দৌড়েছিলেন উল্টো দিকে ঘুরে বা পেছনের দিকে দৌড়ে যা তাকে পাইয়ে দেয় দ্রুততম সময়ে উল্টো দিকে দৌড়ে ম্যারাথন শেষ করার রেকর্ডটি।