জাভির ইনজুরি!

ইনজুরিতে পড়েছেন স্পেন জাতীয় ফুটবল দলের তারকা মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। তাই আগামী বুধবার উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবেন না এই বার্সেলোনা খেলোয়াড়। ইনজুরির জন্য খেলতে পারবেন না আরেক তারকা রিয়াল মাদ্রিদের জাবি অ্যালোনসো। রবিবার লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়েন ৩৩ বছর বয়সী জাভি। ম্যাচটিতে ১-১ গোলে ড্র করে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনা। তবে, আন্দ্রেস ইনিয়েস্তা, হুয়ান মাতা, সার্জিও রামোসদের নিয়ে ইনজুরি সমস্যা সত্ত্বেও ভালো ফল বের করেন আনতে পারবেন বলে বিশ্বাস করেন দলের কোচ ভিসেন্তে দেল বক্স।